ধর্ম

ঈদুল ফিতরের নামাজ কয় রাকাত

ইসলামে ঈদুল ফিতর অত্যন্ত আনন্দ ও খুশির দিন। এক মাস রোজা রাখার পর এই দিনটি মুসলমানদের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত ও পুরস্কারের দিন হিসেবে আসে।ঈদুল ফিতরের নামাজ কয় রাকাতএই দিনের প্রধান ইবাদত হলো ঈদের নামাজ, যা মুসলমানদের জন্য ওয়াজিব। ঈদুল ফিতরের নামাজ দুই রাকাত এবং এটি জামাতে আদায় করা হয়। এতে স্বাভাবিক নামাজের তুলনায় কিছু ভিন্নতা রয়েছে।

যেমনঃ অতিরিক্ত তাকবির। ঈদের নামাজের মাধ্যমে মুসলমানরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আল্লাহর রহমত ও ক্ষমা লাভের আশায় থাকে।

ঈদুল ফিতরের নামাজ কয় রাকাত?

ঈদুল ফিতরের নামাজ ২ রাকাত। এটি ওয়াজিব নামাজ এবং বিশেষ পদ্ধতিতে আদায় করা হয়। এ নামাজ সাধারণত খুতবার আগে আদায় করা হয়।

ঈদুল ফিতরের নামাজের নিয়ত?

নামাজ শুরুর আগে মনে মনে এভাবে নিয়ত করতে হয়ঃ

আরবি উচ্চারণঃ

نَوَيْتُ أنْ أصَلِّي للهِ تَعَالىَ رَكْعَتَيْنِ صَلَاةِ الْعِيْدِ الْفِطْرِ مَعَ سِتِّ التَكْبِيْرَاتِ وَاجِبُ اللهِ تَعَالَى اِقْتَضَيْتُ بِهَذَا الْاِمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ

বাংলা উচ্চারণঃ

নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাইন সালাতিল ইদিল ফিতরি মাআ সিত্তাতিত তাকবিরাতি ওয়াঝিবুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাজাল ইমামি মুতাওয়াঝঝিহান ইলা ঝিহাতিল কাবাতিশ শারিফাতি ‘আল্লাহু আকবার’।’

বাংলা অর্থঃ

আমি ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবিরের সঙ্গে এ ইমামের পেছনে কেবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি, “আল্লাহু আকবার”।

নামাজের পদ্ধতিঃ

প্রথম রাকাতঃ

১. ইমাম ও মুক্তাদি স্বাভাবিকভাবে তাকবিরে তাহরিমা বলে (আল্লাহু আকবার) হাত বাঁধবে।

২. এরপর ইমাম ও মুক্তাদি “সানা” (সুবহানাকাল্লাহুম্মা…) পড়বে।

৩. এরপর তিনটি অতিরিক্ত তাকবির হবে।

প্রতিটি তাকবিরে হাত তুলে ছেড়ে দেওয়া হবে।

তৃতীয় তাকবিরের পর হাত বেঁধে সূরা ফাতিহা ও একটি সুরা পড়া হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৪. এরপর যথারীতি রুকু, সেজদা করে দ্বিতীয় রাকাতে দাঁড়ানো হবে।

দ্বিতীয় রাকাতঃ

১. দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা ও একটি সুরা পড়ার পর রুকুর আগে তিনটি অতিরিক্ত তাকবির হবে।

প্রতিটি তাকবিরে হাত তোলা হবে এবং ছেড়ে দেওয়া হবে।

২. এরপর চতুর্থবার তাকবির বলে সরাসরি রুকুতে চলে যেতে হবে।

৩. তারপর স্বাভাবিক নিয়মে নামাজ শেষ করতে হবে।

উমার রাদিয়াল্লাহু আনহু বলেনঃ

صَلاَةُ الْجُمُعَةِ رَكْعَتَانِ وَصَلاَةُ الْفِطْرِ رَكْعَتَانِ وَصَلاَةُ الأَضْحَى رَكْعَتَانِ وَصَلاَةُ السَّفَرِ رَكْعَتَانِ

জুমু‘আর সালাত ২ রাকাত, ঈদুল ফিতরের সালাত ২ রাকাত, ঈদুল আজহার সালাত ২ রাকাত এবং সফর অবস্থায় (৪ রাকাত বিশিষ্ট ফরয) সালাত ২ রাকাত। (নাসাঈ : ১৪২০)।

২ রাকাত ঈদের সালাতের আগে পরে কি হযরত মোহাম্মদ (সঃ) কোন নফল সুন্নাত সালাত পড়তেন?

না, ঈদের সালাতের সাথে এর পূর্বে ও পরে হযরত মোহাম্মদ (সঃ) কোন নফল সুন্নাত সালাত আদায় করেননি। (মুসনাদে আহমাদ)

ঈদের নামাজে দাঁড়িয়ে তাকবীরে তাহরীমা বাধার পর ‘‘আল্লাহু আকবার বলে অতিরিক্ত যে কিছু তাকবীর দেওয়া হয় এর মোট সংখ্যা আসলে কত হবে?

এ বিষয়ে প্রধানত ২টি মত আছেঃ

১ম ও ২য় রাকআতে অতিরিক্ত ৩ + ৩ = সর্বমোট ৬ তাকবীর। ইহা হানাফী মাযহাবের ইমাম আবূ হানিফার (রহ.) মত।

আর দ্বিতীয় মত হলোঃ

১ম এবং ২য় রাক‘আতে যথাক্রমে অতিরিক্ত তাকবির ৭ + ৫ = সর্বমোট ১২ তাকবীর। এটি বাকী তিন মাযহাবের মত।

হযরত মোহাম্মদ (সঃ) প্রত্যেক তাকবীর বলার সময় কোন পর্যন্ত হাত তুলতেন?

হযরত মোহাম্মদ (সঃ) তাকবীর বলার সয়ম দু’ হাত তাঁর কাঁধ বা কান পর্যন্ত তুলতেন।

ঈদের খুতবাঃ

ঈদের নামাজের পর খুতবা দেওয়া হয়, যা শোনাও সুন্নত। খুতবাতে ঈদের শিক্ষা ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। এভাবেই ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button