ধর্ম

ঋণ পরিশোধের দোয়া আরবি

ঋণ পরিশোধের দোয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। যা ব্যক্তি বিশেষ তার ঋণ থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। ইসলামিক শরিয়তের পরিপ্রেক্ষিতে ঋণ পরিশোধের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কারণ একজন ব্যক্তি তার ঋণ পরিশোধ না করলে তার নৈতিক ও ধর্মীয় দায়িত্ব পালন করা হয় না। ইসলামে ঋণ পরিশোধের ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এটি আদায় করার জন্য একটি মুমিন আল্লাহর কাছে দোয়া করতে পারেন।ঋণ পরিশোধের দোয়া আরবিঋণ পরিশোধের দোয়া শুধুমাত্র ধর্মীয় দায়িত্বই নয়। বরং এটি একজন মানুষের মনোবল বাড়াতে, আশা জাগাতে এবং পরিস্থিতি মোকাবিলায় শক্তি দেয়। বিভিন্ন দোয়া ও আমল রয়েছে, যা ঋণ থেকে মুক্তি লাভের জন্য করা যেতে পারে।

আল্লাহর কাছে সর্বশক্তিমান সাহায্য প্রার্থনা এবং বিশ্বাসের সাথে পরিশোধের জন্য চেষ্টার মধ্যে সফলতা পাওয়া যায়।

ঋণ পরিশোধের দোয়া আরবি?

আরবি উচ্চারণঃ

اللهمَّ اكفِني بحلالِكَ عن حرامِكَ، واغنني بفضلِكَ عَمَّن سِواك

বাংলা উচ্চারণঃ

আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। (তিরমিজি, হাদিস ৩৫৬৩, আহমদ ১৩২১)

ইংরেজি উচ্চারণঃ

“Allahumma kfini bihalalika ‘an haramika, waghni ni bifadhlika ‘amman siwak.”

বাংলা অর্থঃ

“হে আল্লাহ, আপনি আমাকে হালালের সাহায্যে হারাম থেকে বিমুখ করুন, নিজ অনুগ্রহে আপনি ছাড়া অন্যদের থেকে অমুখাপেক্ষী করুন।”

উপকারঃ

আলী (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেনঃ এই দোয়া পাঠ করলে পাহাড় পরিমাণ ঋণও পরিশোধ হয়ে যাবে। ইনশাআল্লাহ (সুনানে তিরমিজি, হাদিস : ৩৫৬৩)।

শেষ কথা

ঋণ পরিশোধের দোয়া শুধু অর্থনৈতিক মুক্তির জন্যই নয়। বরং এটি আত্মিক প্রশান্তিরও উপায়। আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা রেখে, সৎভাবে উপার্জন ও পরিকল্পিতভাবে ঋণ পরিশোধের চেষ্টা করলে, ইনশাআল্লাহ তিনি সাহায্য করবেন।

দোয়ার পাশাপাশি নিজেকে পরিশ্রমী ও দায়িত্বশীল রাখাটাও গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সবাইকে ঋণের বোঝা থেকে মুক্তি দান করুন এবং হালাল রিজিকের বরকত দান করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button